ইসলামি মাসায়েল

প্রশ্ন নং ১০৫

ইচ্ছাকৃত রোজা ভেংগে ফেললে করণীয়

উত্তর

কোনো ওজর ছাড়া রোযাটি ভেঙে ফেলা মারাত্মক গুনাহের কাজ হয়েছে। এজন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে তওবা-ইস্তিগফার করতে হবে। আর এভাবে কোনো ওজর ছাড়া রমযানের রোযা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে সাধারণত কাযা-কাফফারা দুটোই ওয়াজিব হয়। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ঐদিন রোযাটি ভেঙে ফেলার পর সূর্যাস্তের আগেই ঋতুস্রাব শুরু হয়েছিল, তাই রোযাটির কাফফারা আদায় করতে হবে না; বরং শুধু একটি রোযা কাযা করে নিলেই হবে। যদিও ওজর ছাড়া রোযাটি ভেঙে ফেলার গুনাহ আপন জায়গায় থেকে যাবে, যতক্ষণ না তওবা করার দ্বারা আল্লাহ তাআলা তা মাফ করেন।

-কিতাবুল আছল ২/১৫৩; আলমুহীতুর রাযাবী ২/৪৫; মুখতারাতুন নাওয়াযেল ১/৪৭১ ফাতাওয়া খানিয়া ১/২১৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৮৫; আদ্দুররুল মুখতার ২/৪১৩

উত্তরদাতা
কারি আনিসুল আলম
মুয়ামালাত বিশেষজ্ঞ
রোযা
পরিসংখ্যান
১০৫
প্রশ্ন নম্বর
দেখেছেন
১২ জুন, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন