আমাদের আলেমগণ

রুহুল আমীন উবায়দী

শিক্ষক, লেখক, প্রোগ্রাম আলোচক, আলেম ও ইসলামী আইন গবেষক
অভিজ্ঞতা: ৮ বছর অনলাইনে আছেন
  • উপস্থিতি: শনিবার - শুক্রবার
  • সময়: 10:00 AM - 8:00 PM

জীবনী ও যোগ্যতা

মুফতী রুহুল আমীন উবায়দী একজন আলেম, ইসলামী আইন গবেষক এবং লেখক।

শৈশবেই তিনি মহাগ্রন্থ আল কুরআন হিফজ করার সৌভাগ্য লাভ করেন। পরবর্তীতে একাডেমিক শিক্ষার ধারাবাহিকতায় দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া দারুল উলূম ঢাকা- (মসজিদুল আকবার কমপ্লেক্স) থেকে তাকমীল ফিল হাদীস এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা সম্পন্ন করেন।

বর্তমানে তিনি সর্বসাধারণের দ্বীন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ইসলামী পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচক হিসেবে সভা সেমিনারে দাওয়াহমূলক কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি একাধিক গবেষণা প্রজেক্ট এবং অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন।

অনুবাদ ও লেখালেখির অঙ্গনেও তিনি বিচরণশীল। ইতিমধ্যে তার অনূদিত ও রচিত বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। নবী-রাসূলদের জীবনী, শিশু-সন্তান প্রতিপালনে নববী নির্দেশনা, শিশুদের দ্বীন শিক্ষা এবং ঈমান-আমল ও সংসার জীবনের নানান বিষয় নিয়ে তার লিখিত-অনূদিত বেশ কয়েকটি বই অসংখ্য পাঠকের জ্ঞান পিপাসা নিবারণ এবং জীবন গঠনে ভূমিকা রেখে চলেছে। ঈমান-আকীদা, আমল-ইবাদাত, সন্তান প্রতিপালন, সুখী পরিবার গঠন, পরিবার ও সমাজের নানামাত্রিক জটিলতা নিরসণ, ইসলামী ব্যবসায় নীতি, ইসলামী সমাজ ও রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে তিনি সাধারণ মানুষের যুগ-জিজ্ঞাসার সমাধান দিয়ে থাকেন।

সেবার ক্ষেত্রসমূহ

  • শিক্ষক,
  • লেখক,
  • প্রোগ্রাম আলোচক,
  • আলেম
  • ইসলামী আইন গবেষক

পোস্টকৃত কনটেন্ট

? প্রশ্ন করুন