প্রশ্ন নং ৫৩:
আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি, আমার ছোট ছেলে মুহাম্মদ তারিক আমাকে জবাই করছে। তখন আমি তাকে বলি, “ছুরিটা ধার করে নাও।” এ কথা বলার পরই আমার ঘুম ভেঙে যায়। তবে স্বপ্নটি রাতের কোন সময় দেখেছি, তা মনে নেই। আলহামদুলিল্লাহ, আমার ছেলে খুবই নেককার ও ভালো। এখন জানতে চাই, এ স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে কি?
ইনশাআল্লাহ, আপনার ছেলে মুহাম্মদ তারিকের পক্ষ থেকে আপনি কল্যাণ ও উপকার লাভ করবেন।
আব্দুল গনী নাবুলসী তার স্বপ্নের ব্যাখ্যাবিষয়ক বিখ্যাত গ্রন্থে বলেন—
مَنْ رَأَى أَحَدًا يَذْبَحُهُ ذَابِحٌ فَإِنَّ الْمَذْبُوحَ يَنَالُ مِنَ الذَّابِحِ خَيْرًا
অর্থ: “কেউ যদি স্বপ্নে দেখে যে, কোনো ব্যক্তি তাকে জবাই করছে, তাহলে জবাই হওয়া ব্যক্তি জবাইকারী ব্যক্তির কাছ থেকে কল্যাণ লাভ করবে।”
—তাতীরুল আনাম ফি তাবীরিল মানাম, ১/২২৭।
আল্লাহু আলাম।
দ্রষ্টব্য: ফাতওয়ায়ে কাসেমিয়্যাহ ২৩/২২৭