রোজা সম্পর্কে নিম্নোক্ত দুটি হাদিস কি বিশুদ্ধ সূত্রে বর্ণিত?
প্রশ্ন নং ১১৮: 'বারো চান্দের ফযীলত' বিষয়ক একটি পুস্তিকায় রোযার ফযীলত সম্পর্কে দুটি বর্ণনা উল্লেখ করা হয়েছে — এক. "যে ব্যক্তি রোযা রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যমরদ পাথরের তৈরি বাড়ি দেবেন। ঐ বাড়িতে এক হাজার দরজা থাকবে এবং প্রতিটি দরজার সামনে একটি করে বৃক্ষ থাকবে।" দুই. "যে ব্যক্তি রমযান মাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে রোযা রাখে, সে যেন ছয় লক্ষ উট কুরবানী করল এবং ছয় লক্ষ বছর ইবাদত করল।" এই বর্ণনা দুটির কি কোনো ভিত্তি আছে?
উত্তর
উল্লিখিত বর্ণনা দুটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। নির্ভরযোগ্য কোনো সূত্রে এগুলো খুঁজে পাওয়া যায় না। তাছাড়া বর্ণনাগুলোর ভাষা ও উপস্থাপন থেকেই ইলমে হাদীসে পারদর্শীগণ বুঝতে পারেন যে এগুলো বানোয়াট।
রোযার ফযীলত সম্পর্কে বহু সহীহ বর্ণনা রয়েছে। আমাদের উচিত সেগুলোই আলোচনা করা এবং এ জাতীয় ভিত্তিহীন বর্ণনা থেকে বিরত থাকা।
والله أعلم بالصواب
উত্তরদাতা
পরিসংখ্যান
১১৮
প্রশ্ন নম্বর
৬৫
দেখেছেন
৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত