ইসলামি মাসায়েল

জানাযার নামাযে চার তাকবীরের স্থলে ভুলবশত পাঁচ তাকবীর বললে নামাজ হবে?

প্রশ্ন নং ১২২: আমাদের এলাকায় ইমাম সাহেব একদিন জানাযার নামাযে চার তাকবীরের স্থলে ভুলবশত পাঁচ তাকবীর দিয়ে বসেন। আমাদের প্রশ্ন হল, এরূপ স্থলে মুক্তাদীদের করণীয় কী? তারা কি সালাম ফিরিয়ে ফেলবে, না ইমামের সাথে একত্রে সালাম ফিরাবে?

উত্তর

জানাযার নামাযের তাকবীর সংখ্যা মোট চারটি। চারের অধিক তাকবীর বলা ভুল। সুতরাং ইমাম ৫ম তাকবীর বললে মুক্তাদীগণ ঐ তাকবীরে ইমামের অনুসরণ করবে না বরং নীরবে দাঁড়িয়ে থাকবে। এরপর ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবে। আর এক্ষেত্রে মুক্তাদীগণ ইমামের অনুসরণ করুক বা না করুক সর্বাবস্থায় ইমাম-মুক্তাদী সকলের জানাযা আদায় হয়ে যাবে।

-সহীহ বুখারী ১/১৭৮, আল বাহরুররায়েক ২/৩২৩, আল মুহীতুল বুরহানী ৩/৭৫, ফাতাওয়া তাতারখানিয়া ২/১৫৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪

মাসিক আল কাউসার থেকে।

উত্তরদাতা
সম্পাদকমণ্ডলী
জানাযা ও কাফন-দাফন
পরিসংখ্যান
১২২
প্রশ্ন নম্বর
১১৯
দেখেছেন
৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন