ইসলামি নাম

ইসলামি নাম
ইসলামি নাম যাচাইকৃত

আব্দুল্লাহ

বিবরণ
ইসলামি নাম

আব্দুল্লাহ

عبد الله

ABDULLAH

অর্থ আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা
উৎস ভাষা আরবী
উচ্চারণ আব্দুল্লাহ (عبد الله) একটি আরবি নাম। এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত—‘আব্দ’ (عبد) অর্থ বান্দা বা দাস এবং ‘আল্লাহ’ (الله) অর্থ মহান আল্লাহ। সুতরাং, ‘আব্দুল্লাহ’ অর্থ আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উত্তম নাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ নামকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, «إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ» ‘নিশ্চয়ই তোমাদের নামগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান।’ —সহিহ মুসলিম, হাদিস: ২১৩২। এ নামের অন্যতম মর্যাদা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতার নামও ছিল আব্দুল্লাহ। সুতরাং, ‘আব্দুল্লাহ’ একটি অত্যন্ত সুন্দর, অর্থবহ ও বরকতময় নাম। সন্তানদের জন্য এ নাম রাখা উত্তম ও প্রশংসনীয়।

আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। এটি চমৎকার একটি নাম।

? প্রশ্ন করুন