নারীদের জন্য শরয়ী সীমার মধ্যে থেকে স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করা প্রশংসনীয়। কিন্তু গায়রে মাহরামদের সামনে প্রদর্শনের উদ্দেশ্যে, কিংবা অন্য নারীদের সামনে অহংকার ও গর্ব প্রকাশের লক্ষ্যে সৌন্দর্যচর্চা করা জায়েয নয়।
তবে এর বাইরে, শরয়ী সীমারেখা বজায় রেখে প্রয়োজন বা আনন্দের বিভিন্ন উপলক্ষে সাজসজ্জা গ্রহণে কোনো বাধা নেই।
তাই নারীদের জন্য সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে (মানুষ ও শূকরের লোম, নক ইত্যাদি ব্যতীত) কৃত্রিম চোখের পাপড়ি ও কৃত্রিম নখ ব্যবহার করা বৈধ—তবে শর্ত হলো, এর মাধ্যমে যেন কেবল প্রদর্শন, প্রতারণা বা বাস্তবতার বিপরীত কোনো অবয়ব তুলে ধরার উদ্দেশ্য না থাকে।
অবশ্য অযু করার সময় এসব কৃত্রিম পাপড়ি ও নখ অপসারণ করে অযু করা অপরিহার্য।
আর যেহেতু এসবের ব্যবহার বৈধ, সেহেতু এগুলোর ক্রয়-বিক্রয়ও বৈধ গণ্য হবে।
বিন্নুরি টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144508101654