আমাদের আলেমগণ

আমাদের আলেমগণ
কুরআন ও তাফসির যাচাইকৃত

মুফতী রুহুল আমীন উবায়দী

বিস্তারিত
মুফতী রুহুল আমীন উবায়দী একজন মুফতী, গবেষক, শিক্ষক, লেখক, অনুবাদক এবং ইসলামী পরামর্শদাতা (Islamic Counselor)। তিনি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া (আগারগাঁও মাদরাসা), ঢাকা থেকে হিফজুল কুরআন ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। পরবর্তীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (আকবর কমপ্লেক্স) থেকে তাখাসসুস ফিল ফিকহ ও ইফতা (ইসলামী আইন বিষয়ে উচ্চতর বিশেষায়ন) সম্পন্ন করেন। কর্মজীবনের সূচনা করেন জামিয়া আশরাফুল উলূম, যাত্রাবাড়ী, ঢাকা-এ শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি জামিয়া […]
500/-
নামমুফতী রুহুল আমীন উবায়দী
পরিচিতিমুফতী, লেখক, কাউন্সিলর
বিভাগকুরআন ও তাফসির
উপস্থিতিশনিবার - শুক্রবার
সময়10:00 AM - 8:00 PM

মুফতী রুহুল আমীন উবায়দী একজন মুফতী, গবেষক, শিক্ষক, লেখক, অনুবাদক এবং ইসলামী পরামর্শদাতা (Islamic Counselor)।

তিনি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া (আগারগাঁও মাদরাসা), ঢাকা থেকে হিফজুল কুরআন ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। পরবর্তীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (আকবর কমপ্লেক্স) থেকে তাখাসসুস ফিল ফিকহ ও ইফতা (ইসলামী আইন বিষয়ে উচ্চতর বিশেষায়ন) সম্পন্ন করেন।

কর্মজীবনের সূচনা করেন জামিয়া আশরাফুল উলূম, যাত্রাবাড়ী, ঢাকা-এ শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া (আগারগাঁও), ঢাকা-এ শিক্ষকতা করছেন।

তিনি ফিকহ, ইফতা এবং সমসাময়িক শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে গবেষণা, ফতোয়া প্রদান, লেখালেখি ও অনুবাদকর্মে নিয়মিত নিয়োজিত রয়েছেন। ইসলামী পারিবারিক পরামর্শ (Islamic Counseling), দাম্পত্য ও পারিবারিক সমস্যা, তালাক, খুলা, উত্তরাধিকার, ইবাদত, আর্থিক লেনদেন এবং সমসাময়িক বিভিন্ন শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র।

শিক্ষাজীবন থেকেই তাঁর লেখালেখির চর্চা শুরু। বিভিন্ন পাক্ষিক ও মাসিক সাময়িকীতে ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গবেষণাধর্মী রচনা, অনুবাদ ও সংকলনের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন।

তাঁর আমাদের আমাদের লক্ষ্য হলো কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য ফিকহি উৎসের আলোকে সমসাময়িক সমস্যার প্রামাণ্য, বাস্তবমুখী ও সহজবোধ্য সমাধান মানুষের কাছে পৌঁছে দেওয়া।

? প্রশ্ন করুন