ইলিয়াস আশরাফ
জীবনী ও যোগ্যতা
মুফতি ইলিয়াস আশরাফ একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলেমে দ্বীন, বরেণ্য লেখক এবং ফিকহে হানাফি গবেষক।
ময়মনসিংহের ত্রিশালে জন্ম নেওয়া এই আলেম শৈশবেই কুরআন হিফজ করেন গাজীপুর জেলার বাসন ভোগড়ায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান খালিকিয়া দারুল উলূম মাদরাসায়। তাকমীল ফিল হাদীস সমাপন করেন জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, বিটিসিএল, টি এন্ড টি, বনানী, ঢাকায়। এরপর যথাক্রমে উচ্চতর আরবী সাহিত্য এবং ইসলামী ফিকহের উপর গবেষণামূলক পড়াশোনা সম্পন্ন করেন দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা, মসজিদুল আকবার কমপ্লেক্সে।
কর্মজীবনের সূচনাতে ঢাকা বনানীর স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়ায় তিনি বেশ কিছু বছর আরবী ভাষা অধ্যাপনা এবং দারুল ইকামার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ধউর, তুরাগের নামকরা প্রতিষ্ঠান ‘এরাবিক মডেল মাদরাসা’র শিক্ষা সচিব হিসেবে কর্মরত আছেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি হাত পাকিয়েছেন লেখালেখি, রচনা ও গ্রন্থনায়। দেশের সমাদৃত কয়েকটি প্রকাশনী থেকে নানান বিষয়ে তার লিখিত-অনূদিত বেশ কিছু বই ইতিমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। নবীজির জীবনী, রাসূলুল্লাহর যুদ্ধজীবন, খালিদ বিন ওয়ালিদ, উমর ইবনে আব্দুল আজিজ, তিব্বে নববী ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, ইসলামী বিয়ে, নারীদের আত্মিক রোগ ও প্রতিকার, সন্তান প্রতিপালন, নারীর সৌন্দর্য হিজাব- ইত্যাদি বই তন্মধ্যে উল্লেখযোগ্য।
মুফতী ইলিয়াস আশরাফ কুরআন সুন্নাহ ও ফিকহে হানাফি অনুসারে মাসয়ালা-মাসায়েল সংক্রান্ত যে কোনো বিষয়ের বিশুদ্ধ উত্তর ও সমাধান দিতে পারদর্শী।
পোস্টকৃত কনটেন্ট
- শাশুড়ি ও ননদ সাথে সম্পর্ক ছিন্ন করা এবং স্বামীকে তাদের সাথে দেখা করতে বাধা দেওয়া কি বৈধ? আমার বিয়ের প্রায় ১৫ বছর চলছে। বিয়ের ২ বছর পর আমার স্বামী ১ বছরের জন্য বিদেশে থাকাকালীন শ্বশুরবাড়িতে… ১৭ নভেম্বর, ২০২৬
- জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে মেরুদণ্ডে ছুরি ঢোকানো ও চামড়া ছাড়ানোর বিধান বর্তমানে কিছু কসাইখানা ও মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পশু জবাই করার পরপরই দ্রুত নিস্তেজ করা এবং রক্ত বের করার… ১৭ নভেম্বর, ২০২৬
- হালাল পশুর বট ও ভুঁড়ি খাওয়ার বিধান/ হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ? জবাই করা হালাল পশুর গোশত তো হালাল; তবে পশুর যে ভুঁড়ি থাকে যেমন বট ইত্যাদি, এ ব্যাপারে শরীয়তের… ১২ অক্টোবর, ২০২৬
- এক নিঃশ্বাসে সূরা ফাতিহা এবং এক নিঃশ্বাসে অন্য সূরা পড়ার বিধান সূরা ফাতিহা ও অন্যান্য সূরাকে এক নিঃশ্বাসে মিলিয়ে একটি আয়াতের মতো বানিয়ে পড়ার বিধান কী? অথচ একটি সূরায়… ১২ অক্টোবর, ২০২৬
- ড্রেসিং করা মুরগি খাওয়ার বিধান কী? জবাইয়ের পর মুরগির নাড়িভুঁড়ি না বের করে গরম পানিতে চুবালে কী সেই মুরগি খাওয়া যাবে? ১২ অক্টোবর, ২০২৬
- কাঁকড়া খাওয়া, বেচাকেনা ও ব্যবসার বিধান কাঁকড়া খাওয়া কি জায়েজ? মাছ চাষের ঘেরে কিংবা নদী-নালায় মাছের সাথে যে কাঁকড়া পাওয়া যায়, তা খাওয়া, ক্রয়-বিক্রয়… ১২ অক্টোবর, ২০২৬