প্রশ্ন নং ১৩১: এক মুসলিম ব্যক্তি প্রায় আট মাস যাবৎ সবার সামনে আমাকে ইহুদী বলে অভিহিত করে। সে বলে ‘তুমি তো একটা ইহুদী’। এতে আমার ভীষণ কষ্ট হয়। এখন আপনি বলুন, এমন ব্যক্তির ব্যাপারে শরীয়ত কী বলে?
প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো মুসলিমকে গালি দেওয়া এবং গালি হিসেবে ‘ইহুদী’ বলা হারাম। এমন ব্যক্তি গুনাহগার হবে।
হাদিসে এসেছে, হযরত ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—
إذا قال الرجل لأخيه: يا كافر! فقد باء بها أحدهما، فإن كان كما قال، وإلا رجعت عليه
‘যখন কোনো ব্যক্তি তার ভাইকে বলে, ‘হে কাফির’, তখন তা দু’জনের একজনের দিকে প্রত্যাবর্তিত হবে। হয়তো যাকে বলা হয়েছে, সে (প্রকৃতই) কাফির। অন্যথায় কথাটি যে বলেছে, তার ওপরই ফিরে আসবে।’
(সহীহ বুখারী, হাদীস নং : ৬১০৩; সহীহ মুসলিম, হাদীস নং : ৬০)
অন্য হাদিসে হযরত আবু যর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন—
من دعا رجلا بالكفر” -أو قال: “عدو الله” – “وليس كذلك، إلا حار عليه
“যে ব্যক্তি কাউকে কাফির বলে ডাকে, অথবা বলে, ‘হে আল্লাহর দুশমন’, অথচ বাস্তবতা তেমন নয়, তাহলে কথাটি যে বলেছে, তার ওপরই ফিরে আসে।”
(সহীহ বুখারী, হাদীস নং : ৬০৪৫; সহীহ মুসলিম, হাদীস নং : ৬১)
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় উল্লেখ আছে—
ولو قال لمسلم أجنبي: يا كافر، أو لأجنبية يا كافرة، ولم يقل المخاطب شيئا، أو قال لامرأته يا كافرة، ولم تقل المرأة شيئا، أو قالت المرأة لزوجها يا كافر ولم يقل الزوج شيئا كان الفقيه أبو بكر الأعمش البلخي يقول يكفر هذا القائل وقال غيره من مشايخ بلخ رحمهم الله تعالى لا يكفر والمختار للفتوى في جنس هذه المسائل أن القائل بمثل هذه المقالات إن كان أراد الشتم ولا يعتقده كافرا لا يكفر، وإن كان يعتقده كافرا فخاطبه بهذا بناء على اعتقاده أنه كافر يكفر كذا في الذخيرة.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/২৭৮, দারুল ফিকর প্রকাশিত)
দ্রষ্টব্য:
১. সহীহ বুখারী, হাদীস নং : ৬১০৩।
২. সহীহ মুসলিম, হাদীস নং : ৬০।
৩. সহীহ বুখারী, হাদীস নং : ৬০৪৫।
৪. সহীহ মুসলিম, হাদীস নং : ৬১।
৫. ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/২৭৮।
والله أعلم بالصواب