ইসলামি মাসায়েল

ব্যান্ডেজের হুকুম

প্রশ্ন নং ১১৩: এক ব্যক্তির ক্ষতস্থানে ডাক্তার একটা ব্যান্ডেজ করে দেয়। অতঃপর এই ব্যান্ডেজের ওপর পৃথক আরেকটা পট্টি লাগিয়ে দেয়। কিছুদিন পরের ঘটনা। একদিন সে ওযু করে এবং পট্টির ওপর মাসেহ করে। অতঃপর ওযু থাকা অবস্থায় ওই পট্টিটা সে খুলে ফেলে। প্রশ্ন হল, তার তো ওযু আছে। কিন্তু ওযুতে সে যেই পট্টির ওপর মাসেহ করেছে, তা খুলে ফেলেছে। এমতাবস্থায় কি তার পূর্বের মাসেহ বহাল থাকবে, নাকি নিচের ব্যান্ডেজের ওপর নতুন করে মাসেহ করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ওপরের পট্টিটির ওপর মাসেহ করার পর সেটি খুলে ফেললেও এর দ্বারা মাসেহ ভঙ্গ হয়ে যায়নি এবং ওযুর কোনো ক্ষতি হয়নি। তাই এক্ষেত্রে নিচের ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করা জরুরি নয়। অবশ্য সম্ভব হলে ওই ব্যান্ডেজের ওপর কিংবা নতুন পট্টি লাগালে এর ওপর পুনরায় মাসেহ করে নেওয়া উত্তম।

আলমুজতাবাযাহেদী ১/১১৯মি‘রাজুদ দিরায়া ১/৩৫৮আলবাহরুর রায়েক ১/১৮৭আননাহরুল ফায়েক ১/১২৭ইমদাদুল ফাত্তাহপৃ. ১৪২আদ্দুররুল মুখতার ১/২৮০

উত্তরদাতা
সম্পাদকমণ্ডলী
অজু
পরিসংখ্যান
১১৩
প্রশ্ন নম্বর
২৮৯
দেখেছেন
২২ আগস্ট, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন