প্রশ্ন নং ১২৯: জানাবাত (গোসল ফরজ হওয়ার অবস্থা) অবস্থায় কুরআন মাজীদের তিলাওয়াত শোনা কি জায়েজ? মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো মাধ্যমে তিলাওয়াত শোনার ক্ষেত্রেও কি একই বিধান?
জানাবাত (গোসল ফরজ হওয়ার অবস্থা) অবস্থায় কুরআন মাজীদের তিলাওয়াত শোনা জায়েজ। চাই তা সরাসরি কারও কাছ থেকে শোনা হোক কিংবা মোবাইল, কম্পিউটার, রেডিও বা অন্য কোনো মাধ্যমে।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন—
كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض فيقرأ القرآن
“আমার হায়েয চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কোলে হেলান দিয়ে বসতেন এবং কুরআন তিলাওয়াত করতেন।”
(সহিহ মুসলিম, হাদীস নং : ৩০১)
তবে জানাবাত অবস্থায় নিজে কুরআন মাজীদের তিলাওয়াত করা জায়েজ নয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত—
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ … وَلَا يَحْجُزُهُ ـ أَوْ يَحْجُبُهُ ـ مِنَ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ
“জানাবাত ছাড়া অন্য কোনো কিছুই রাসূলুল্লাহ ﷺ-কে কুরআন তিলাওয়াত থেকে বিরত রাখত না।”
(সুনানে নাসাঈ, হাদীস নং : ২৬৬)
সুতরাং জানাবাত অবস্থায় কুরআন তিলাওয়াত শোনা জায়েজ; তবে গোসল না করা পর্যন্ত নিজে তিলাওয়াত করা জায়েজ নয়।
والله أعلم بالصواب