মুফতী ইলিয়াস আশরাফ হাফিজাহুল্লাহ
একজন গবেষক, শিক্ষক, লেখক, অনুবাদক ও ইসলামী পরামর্শদাতা (Islamic Counselor)।
তিনি ২০১৬ সালে রাজধানী ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া (বিটিসিএল টিএন্ডটি, বনানী) থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। এরপর দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (মসজিদুল আকবর কমপ্লেক্স) থেকে যথাক্রমে আরবি সাহিত্যে উচ্চতর শিক্ষা (২০১৭) এবং তাখাসসুস ফিল ফিকহ ও ইফতা (ইসলামী আইন গবেষণায় উচ্চতর বিশেষায়ন) (২০১৯) সম্পন্ন করেন।
বর্তমানে তিনি বনানীস্থ জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়ায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফিকহ, ইফতা ও সমসাময়িক শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে গবেষণা, ফতোয়া প্রদান, লেখালেখি এবং আরবি-বাংলা অনুবাদের কাজে নিয়মিত নিয়োজিত রয়েছেন।
ইসলামী পারিবারিক পরামর্শ, দাম্পত্য ও পারিবারিক বিরোধ, তালাক, উত্তরাধিকার, ইবাদত, আর্থিক লেনদেন এবং সমসাময়িক শরিয়াহ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানে তিনি বিশেষ পারদর্শী। কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য ফিকহি উৎসের আলোকে বাস্তবমুখী, প্রামাণ্য ও সহজবোধ্য সমাধান উপস্থাপন তাঁর বিশেষ বৈশিষ্ট্য।
তাঁর রচিত ও অনূদিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—
জান্নাতি যুবক-যুবতির পদধ্বনি,
খালিদ ইবনুল ওয়ালিদ,
যদি সুখী হতে চাও,
মুমিনের সুসংবাদ
জীবন ও কর্ম: উমর ইবনে আব্দুল আজীয (রহ.)।