মুফতী ইমরান হোসাইন আরিফ হাফিজাহুল্লাহ
মুফতী ইমরান হোসাইন আরিফ একজন মুফতী, গবেষক, শিক্ষক, লেখক, অনুবাদক এবং ইসলামী পরামর্শদাতা (Islamic Counselor)।
তিনি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া (আগারগাঁও মাদরাসা), ঢাকা থেকে হিফজুল কুরআন ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। পরবর্তীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (আকবর কমপ্লেক্স) থেকে তাখাসসুস ফিল ফিকহ ও ইফতা (ইসলামী আইন বিষয়ে উচ্চতর বিশেষায়ন) সম্পন্ন করেন।
কর্মজীবনের সূচনা করেন জামিয়া আশরাফুল উলূম, যাত্রাবাড়ী, ঢাকা-এ শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া (আগারগাঁও), ঢাকা-এ শিক্ষকতা করছেন।
তিনি ফিকহ, ইফতা এবং সমসাময়িক শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে গবেষণা, ফতোয়া প্রদান, লেখালেখি ও অনুবাদকর্মে নিয়মিত নিয়োজিত রয়েছেন। ইসলামী পারিবারিক পরামর্শ (Islamic Counseling), দাম্পত্য ও পারিবারিক সমস্যা, তালাক, খুলা, উত্তরাধিকার, ইবাদত, আর্থিক লেনদেন এবং সমসাময়িক বিভিন্ন শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র।
শিক্ষাজীবন থেকেই তাঁর লেখালেখির চর্চা শুরু। বিভিন্ন পাক্ষিক ও মাসিক সাময়িকীতে ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গবেষণাধর্মী রচনা, অনুবাদ ও সংকলনের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন।
তাঁর লক্ষ্য হলো কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য ফিকহি উৎসের আলোকে সমসাময়িক সমস্যার প্রামাণ্য, বাস্তবমুখী ও সহজবোধ্য সমাধান মানুষের কাছে পৌঁছে দেওয়া।