ইসলামি মাসায়েল

‎মানবতাই সবচেয়ে বড় ধর্ম- কথাটি কেমন

প্রশ্ন নং ১৩৪: সম্মানিত মুফতিয়ানে কেরাম, মানবতাই সবচেয়ে বড় ধর্ম- এ কথা বলার বিধান কী?

উত্তর

মানবতা সবচে’ বড় ধর্ম- কথাটি বলা সঠিক নয়। বরং ইসলামই সবচে’ বড় এবং পরিপূর্ণ ধর্ম। মানবতার প্রতি অনুরাগ-উদ্দীপনার ব্যাপারটির সাথে সর্বপ্রথম ইসলামই বিশ্ববাসীকে পরিচিত করিয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এবং ইসলামই মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, বৈবাহিক-অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন, মোটকথা মানবজীবনের প্রতিটি শাখা-প্রশাখায় পরিপূর্ণ নির্দেশনা প্রদান করেছ। ‘মানবতা’ও সেসব নির্দেশনার একটি অংশ মাত্র।
‎সাধারণত ধর্মদ্বেষী লোকদের মুখে এধরনের কথা শোনা যায়। সুতরাং এ থেকে সম্পূর্ণ বিরত থাকা কর্তব্য।
‎আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন,

‎إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

‎‘নিশ্চয় আল্লাহ তাআলার কাছে (গ্রহণযোগ্য) দ্বীন হল ইসলাম।’ (সূরা আলে ইমরান-১৯)

‎দ্রষ্টব্য: বয়ানুল কুরআন, প্রথম খণ্ড, তৃতীয় অংশের ৭নং পৃষ্ঠা।

والله أعلم بالصواب

উত্তরদাতা
মুফতী রুহুল আমীন উবায়দী
কুরআন ও তাফসির, দাওয়াহ ও খুতবা, ফিকহ, ফিকহ ও ফতোয়া
ঈমান ও আকাইদ
পরিসংখ্যান
১৩৪
প্রশ্ন নম্বর
৩৪
দেখেছেন
১৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন