কৃত্রিম প্রজননে জন্ম নেওয়া বাচ্চার গোশত খাওয়ার বিধান
প্রশ্ন নং ১৫২:
ইনজেকশনের (কৃত্রিম প্রজনন) মাধ্যমে গর্ভধারণ করিয়ে যে বাচ্চা জন্ম নেয়, বড় হওয়ার পর তার গোশত খাওয়া হালাল হবে কি না?
উত্তর
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এ পদ্ধতিতে উৎপাদিত বাচ্চার গোশত হালাল বা হারাম হওয়া সম্পূর্ণভাবে তার মায়ের ওপর নির্ভর করে। পশুরা হালাল ও হারামের ক্ষেত্রে তাদের মায়ের বিধানের অনুগামী হয়, নর পশুর ওপর নয়।
অতএব, মা যদি হালাল প্রজাতির প্রাণী হয় (যেমন: গরু, মহিষ, উট, ছাগল ইত্যাদি), তাহলে ইনজেকশন ইত্যাদি কৃত্রিম উপায়ে গর্ভধারণ করালেও তার গর্ভে জন্ম নেওয়া বাচ্চার গোশত খাওয়া জায়েজ ও হালাল।
প্রখ্যাত ফকীহ আল্লামা কাসানী রহ. বলেন,
لِيُعْلَمَ أَنَّ حُكْمَ الْوَلَدِ حُكْمُ أُمِّهِ فِي الْحِلِّ وَالْحُرْمَةِ دُونَ الْفَحْلِ.
“হালাল ও হারাম হওয়ার ক্ষেত্রে বাচ্চার বিধান তার মায়ের বিধান অনুযায়ী নির্ধারিত হবে, নর পশুর বিধান অনুযায়ী নয়।” (বাদায়েউস সানায়ে ৫/৩৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ)
(আরও দ্রষ্টব্য: মাজমাউল আনহুর ২/৫১৩, দারু ইহয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত; আল-ফাতাওয়া আল-হিন্দিয়া ৫/২৯৭; রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার ৬/৩২২, দারুল ফিকর বৈরুত; ৯/৪৬৬, জাকারিয়া)
ওয়াল্লাহু আ’লাম।
উত্তরদাতা
পরিসংখ্যান
১৫২
প্রশ্ন নম্বর
৪১
দেখেছেন
১২ অক্টোবর, ২০২৬
প্রকাশিত