প্রশ্ন নং ১৫৮:
জবাই করা হালাল পশুর গোশত তো হালাল; তবে পশুর যে ভুঁড়ি থাকে যেমন বট ইত্যাদি, এ ব্যাপারে শরীয়তের বিধান কী? এগুলো খাওয়া জায়েজ নাকি নাজায়েজ?
হালাল পশুর ভুঁড়ি ও বট খাওয়া শরীয়তসম্মতভাবে বৈধ। তবে তা খুব ভালোভাবে পাক-পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তবেই ব্যবহার করা বা খাওয়া উচিত। আল্লাহ তায়ালা বলেছেন,
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন এবং অপবিত্র বস্তু তাদের জন্য হারাম করেছেন।’ (সূরা আল-আ’রাফ: ১৫৭)।
এছাড়া হালাল প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ, ফুকাহায়ে কেরাম তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ লিখেছেন,
، فَالَّذِي يَحْرُمُ أَكْلُهُ مِنْهُ سَبْعَةٌ: الدَّمُ الْمَسْفُوحُ، وَالذَّكَرُ وَالْأُنْثَيَانِ وَالْقُبُلُ وَالْغُدَّةُ، وَالْمَثَانَةُ، وَالْمَرَارَةُ.
হালাল পশুর অঙ্গ-প্রত্যঙ্গের মধ্য থেকে সাতটি অঙ্গ খাওয়া হারাম: ১. প্রবাহিত রক্ত। ২. পুরুষাঙ্গ। ৩. অণ্ডকোষদ্বয়। ৪. স্ত্রী-অঙ্গ। ৫. মাংসগ্রন্থি বা গিলটি। ৬. মূত্রথলি।৭. পিত্তথলি। (বাদায়েউস সানায়ে, ৬/২৭২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ বৈরুত, ৪/১৯০ জাকারিয়া)
আরও দ্রষ্টব্য: ফাতাওয়া মাহমুদিয়া ১৭/২৯৫।
ওয়াল্লাসু আ’লাম