ইসলামি মাসায়েল

স্বর্ণ রূপার পাত্রে খাবার খাওয়ার বিধান

প্রশ্ন নং ১৪১:

স্বর্ণ রূপার পাত্রে খাবার খাওয়ার বিধান কী?

উত্তর

স্বর্ণ রূপার পাত্রে খাবার খাওয়া পুরুষ-নারী সকলের জন্যই নাজায়েয। উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহ বর্ণণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الذِي يأكُلُ ويشْرَبُ في آنِيَةِ الذَّهَبِ والفِضَّةِ إِنَّما يُجَرْجِرُ في بَطْنِهِ نارَ جهنَّمَ
যে ব্যক্তি স্বর্ণ-রূপার পাত্রে পানাহার করে, সে প্রকৃতপক্ষে ঘড়ঘড় করে নিজের পেটে জাহান্নামের আগুন ঢালে। সহিহ বুখারি ৫৬৩৪; সহিহ মুসলিম ২০৬৫
হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থ ‘হেদায়া’তে বলা হয়েছে –
ولا يجوز الأكل والشرب والادهان والتطيب في آنية الذهب والفضة للرجال والنساء
পুরুষ-নারী কারও জন্যই স্বর্ণ-রূপার পাত্রে পানাহার করা, তেল লাগানো এবং সুগন্ধি ব্যবহার করা জায়েয নয়। (হেদায়া ৪/৩৬৩)
তবে হ্যাঁ, মুসলিম নারীদের জন্য অলংকার স্বরূপ স্বর্ণ ব্যবহার করার অনুমতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أنَّه ﷺ أخَذَ في يَمينِه قِطعةَ حَريرٍ، وفي شِمالِه قِطعةَ ذهَبٍ، وقال: هَذانِ حَرامٌ على ذُكورِ أُمَّتي، حَلالٌ لإناثِهِم.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে এক টুকরো রেশমি কাপড় এবং বাম হাতে এক টুকরো স্বর্ণ নিলেন, তারপর বললেন, ‘এ দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং তাদের নারীদের জন্য হালাল। আসনাল মাতালিব ২/১৮৬; আবু দাউদ ৪০৫৭

আরও দ্রষ্টব্য: কুদূরি ১/২৪০; ফাতহুল কাদীর ১০/৫; ফতোয়া হিন্দিয়া ৫/৩৪৪

و الله اعلم بالصواب

উত্তরদাতা
মুফতী ইলিয়াস আশরাফ
ফিকহ, ফিকহ ও ফতোয়া
হালাল - হারাম
পরিসংখ্যান
১৪১
প্রশ্ন নম্বর
১১১
দেখেছেন
২৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন