ইসলামি মাসায়েল

মেয়েদের মাসিক ও প্রসব-পরবর্তী স্রাব চলাকালীন সময়ে কুরআন তিলাওয়াত করা ও শুনার বিধান

প্রশ্ন নং ১৪৬:

মেয়েরা মাসিক ও প্রসব-পরবর্তী স্রাব চলাকালীন সময়ে কুরআন তিলাওয়াত করতে পারবে কি?  এই অবস্থায় তিলাওয়াত শুনার কি বিধান?

উত্তর

উত্তর

بسم الله الرحمن الرحيم

হায়েয (মাসিক) ও নিফাস (প্রসব-পরবর্তী স্রাব) চলাকালীন নারীর জন্য কুরআন কারীম তিলাওয়াত করা জায়েয নয়। তবে যিকির-আযকার, তাসবীহ-তাহলীল, দুআ-দরুদ ও ইস্তিগফার ইত্যাদি পড়া জায়েয।

মা‘মার রাহ. বলেন—

سَأَلْتُ الزُّهْرِيَّ، عَنِ الْحَائِضِ وَالْجُنُبِ أَيَذْكُرَانِ اللهَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: أَفَيَقْرَآنِ الْقُرْآنَ؟ قَالَ: لَا.

অর্থ: আমি যুহরী রাহ.-কে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কি আল্লাহর যিকির করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম, তারা কি কুরআন পড়তে পারবে? তিনি বললেন, না।

(মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০২)

ইবরাহীম নাখায়ী রাহ. বলেন—

الْحَائِضُ وَالْجُنُبُ يَذْكُرَانِ اللهَ وَيُسَمِّيَانِ

অর্থ: ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে এবং বিসমিল্লাহ বলতে পারবে।

(মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০৫)

তবে কোনো আয়াতে দুআ বা যিকিরের অর্থ থাকলে তা কুরআন তিলাওয়াতের নিয়ত ছাড়া দুআ বা যিকিরের নিয়তে পড়া জায়েয। হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকীতে রয়েছে—

قوله (إلا بقصد الذكر) أي أو الثناء أو الدعاء إن اشتملت عليه فلا بأس به في أصح الروايات

(হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৪২)

সুতরাং, মাসিক ও প্রসব-পরবর্তী স্রাব চলাকালীন নারী কুরআন কারীম তিলাওয়াত করতে পারবেন না। তবে দুআর আয়াত হলে তিলাওয়াতের নিয়ত ছাড়া দুআ বা যিকিরের নিয়তে পড়তে পারবেন।

দ্রষ্টব্য: ফাতহুল কাদীর, ১/১৪৯; ফাতাওয়াল হিন্দিয়া, ১/৩৮; আল-জাওহারাতুন নাইয়িরা, ১/৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৭, ১৪২; রদ্দুল মুহতার, ১/২৯৩, ৪২৩; মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০২, ১৩০৪, ১৩০৫।

والله تعالى أعلم بالصواب

উত্তরদাতা
মুফতী আবদুল্লাহ
উপদেষ্টা পরিষদ, কুরআন ও তাফসির, ফিকহ ও ফতোয়া
তাহারাত - পবিত্রতা
পরিসংখ্যান
১৪৬
প্রশ্ন নম্বর
১৭৮
দেখেছেন
৪ অক্টোবর, ২০২৬
প্রকাশিত
? প্রশ্ন করুন